ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ১১ দশমিক ১৯ শতাংশ বেড়েছে। সপ্তাহজুড়ে কোম্পাটির ৪ কোটি ৫৫ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে এ লেনদেন ৯১ লাখ ১০ হাজার টাকা। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। 

বাজার পর্যালোচনায় দেখা যায়, ১ অক্টোবর ন্যাশনাল টির শেয়ারদর ছিল ৪০৯ টাকা। এর পর থেকে কোম্পানিটির শেয়ারদর ঊর্ধ্বমুখী। সর্বশেষ গত বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারদর ছিল ৪৮৬ টাকা ৯০ পয়সা।