যুক্তরাষ্ট্রে ইস্টার আয়োজনের একটি গুরুত্বপূর্ণ অংশ পিপ ক্যান্ডি। এটি তৈরির দুটি উপাদান স্কিটলস ও হট টামালেস ক্যান্সারের সঙ্গে সম্পর্কযুক্ত। ৩০ বছরেরও বেশি আগে, যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকরা মেকআপ পণ্যে রেড নং-৩ নিষিদ্ধ ঘোষণা করেন। কিন্তু সেখানে এখনো খাবারে এ কেমিক্যাল নিষিদ্ধ করা হয়নি। বর্তমানে ক্যালিফোর্নিয়ার একজন আইনপ্রণেতা ইরিথ্রোসাইন ও টাইটেনিয়াম ডাই-অক্সাইড নিষিদ্ধ করার দাবি তুলেছেন। সেই সঙ্গে টর্টিলা ও কিছু স্টোর ব্র্যান্ডের সোডায় ব্যবহৃত আরো তিনটি কেমিক্যাল নিষিদ্ধেরও দাবি তার।