জিসিসিভুক্ত দেশগুলোর মধ্যে দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির দেশ হতে যাচ্ছে ওমান। ২০২৩ সালে তাদের অর্থনীতি ৪ দশমিক ৩ শতাংশ বাড়তে পারে। বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এমন পূর্বাভাস দেয়া হয়েছে। তবে সামগ্রিকভাবে জিসিসির অর্থনীতি শ্লথ হবে বলে প্রতিবেদনে বলা হয়। চলতি বছর ৩ দশমিক ২ শতাংশ ও ২০২৪ সালে ৩ দশমিক ১ শতাংশ কমবে বলে পূর্বাভাস দেয়া হয়। ২০২২ সালে এ অঞ্চলের অর্থনীতি ৭ দশমিক ৩ শতাংশ বেড়েছিল। জ্বালানি তেলের তুলনামূলক কম চাহিদা অর্থনীতির শ্লথগতির মূল কারণ বলে প্রতিবেদনে জানানো হয়। অ্যারাবিয়ান বিজনেস
সবচেয়ে বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধির দেশ ওমান
জিসিসিভুক্ত দেশগুলোর মধ্যে দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির দেশ হতে যাচ্ছে ওমান। ২০২৩ সালে তাদের অর্থনীতি ৪ দশমিক ৩ শতাংশ বাড়তে পারে।










