ইউরোপে ব্যক্তি ও কোম্পানি পর্যায়ে জ্বালানি ব্যয় প্রায় ৮০ হাজার কোটি ইউরো ছুঁয়েছে। ব্রুগেল নামে এক থিংকট্যাংকের গবেষকরা সোমবার এ তথ্য প্রকাশ করেছে। খবর রয়টার্স।

ব্রাসেলসভিত্তিক থিংকট্যাংক ব্রুগেল জানায়, ২০২১ সালের সেপ্টেম্বরের পর জ্বালানি সংকট নিরসনে ৬৮ হাজার ১০০ কোটি ডলার বরাদ্দ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ভুক্ত দেশগুলো। এছাড়া ব্রিটেন ও নরওয়ের বরাদ্দ ছিল যথাক্রমে ১০ হাজার ৩০০ কোটি ও ৮১০ কোটি ডলার। 

প্রধান জ্বালানি উৎস রাশিয়া থেকে সরবরাহ কমায় গত বছর ইউরোপের জ্বালানি ব্যয় ছিল আকাশচুম্বx। জ্বালানি ব্যয়ের দিক থেকে শীর্ষে ছিল জার্মানি। ইউরোপের বৃহত্তম অর্থনীতিটি এ সময়ে ২৭ হাজার কোটি ইউরো বরাদ্দ করেছে। তার পরই রয়েছে ব্রিটেন, ইতালি ও ফ্রান্স। অবশ্য তাদের ব্যয় ১৫ হাজার কোটি ইউরোর নিচে। 

মাথাপিছু ব্যয়ের দিক থেকে সর্বোচ্চ ব্যয় করেছে লুক্সেমবার্গ, ডেনমার্ক ও জার্মানি। করোনা পুনরুদ্ধারে ইইউ যে ৭৫ হাজার কোটি ইউরোর তহবিল গঠন করেছিল তার চেয়ে বেশি ব্যয় হয়েছে জ্বালানি খাতে।