সীমান্ত ব্যাংকের ‘ব্রাঞ্চ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার’স এবং ‘ডিপার্টমেন্টাল অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার’স কনফারেন্স ২০২৩ সম্প্রতি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মো. মাসুদ বিশ্বাস এবং বিশেষ অতিথি ছিলেন সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম। সীমান্ত ব্যাংকের চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার মোহাম্মদ আজিজুল হকের সঞ্চালনায় কনফারেন্সে রিসোর্স পার্সন হিসেবে অংশগ্রহণ করেন বিএফআইইউর অতিরিক্ত পরিচালক সৈয়দ কামরুল ইসলাম এবং যুগ্ম পরিচালক মো. ইমানুর হাসান।
সীমান্ত ব্যাংকের কনফারেন্স অনুষ্ঠিত
সীমান্ত ব্যাংকের ‘ব্রাঞ্চ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার’স এবং ‘ডিপার্টমেন্টাল অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার’স কনফারেন্স ২০২৩ সম্প্রতি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে।










