চাঁদপুরের মতলব উত্তরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) ২২৬তম শাখার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে ব্যাংক চত্বরে এক সংক্ষিপ্ত সুধী-সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউসিবির তিন উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহ আলম ভূঁইয়া, মো. খোরশেদ আলম, এটিএম তাহমিদুজ্জামান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ব্র্যান্ড মার্কেটিং ও করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান আবুল কালাম আজাদ প্রমুখ।
চাঁদপুরে ইউসিবির ২২৬তম শাখা উদ্বোধন
চাঁদপুরের মতলব উত্তরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) ২২৬তম শাখার উদ্বোধন করা হয়।










