ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) এগ্রো-সিএসআর প্রকল্প ২০২৩ ‘ভরসার নতুন জানালা’ প্রকল্পের উদ্যোগে গতকাল যশোরে কৃষি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলএসসির উপব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান। কৃষি তথ্য বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মঞ্জুরুল হক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল হক, ইউসিবির ব্র্যান্ড মার্কেটিং ও করপোরেট অ্যাফেয়ার্স ডিভিশনের প্রধান আবুল কালাম আজাদ, এসএমই ব্যাংকিং ডিভিশনের প্রধান মো. মোহসিনুর রহমান, জেলা শাখার ব্যবস্থাপক মো. আদুল কাদের।
যশোরে ইউসিবির কৃষি উদ্যোক্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) এগ্রো-সিএসআর প্রকল্প ২০২৩ ‘ভরসার নতুন জানালা’ প্রকল্পের উদ্যোগে গতকাল যশোরে কৃষি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।










