বর্ষসেরা চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার হিসেবে ‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ড-২০২৩’ পেয়েছেন দারাজের সিসিএও এ এইচ এম হাসিনুল কুদ্দুস রুশো এবং বর্ষসেরা চিফ অপারেটিং অফিসার হিসেবে দারাজের সিওও খন্দকার তাসফিন আলম। গত শনিবার (১১ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।

দেশের বিভিন্ন ব্যবসা খাতের স্বনামধন্য প্রতিষ্ঠানের নেতৃত্বদানকারী করপোরেট ব্যক্তিত্বদের অবদান এবং উল্লেখযোগ্য সাফল্যের স্বীকৃতি দিতে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসের আয়োজন করে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।