গত ফেব্রুয়ারিতে দক্ষিণ কোরিয়ার গাড়ি বিক্রি আগের বছরের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেড়েছে। গতকাল দেশটির বাণিজ্য, শিল্প ও জ্বালানি মন্ত্রণালয় জানায়, গত মাসে ৫৫৯ কোটি ডলারের গাড়ি বিক্রি হয়েছে, যা ২০২২ সালের একই মাসের তুলনায় ৪৭ দশমিক ১ শতাংশ বেশি। মূলত পরিবেশবান্ধব গাড়ির চাহিদা বৃদ্ধি দেশটির সার্বিক গাড়ি বিক্রিতে প্রভাব রেখেছে। সরকারি উপাত্তে আরো দেখা গেছে, গত মাসে গাড়ি বিক্রি হয়েছে ২ লাখ ২২ হাজার ৯৩৪ ইউনিট। মাসওয়ারি ২০২২ সালের ডিসেম্বরের ৫৪২ কোটি ডলারের গাড়ি বিক্রির পর গত মাসে রেকর্ড সর্বোচ্চ বিক্রি করল কোরীয় গাড়ি নির্মাতা কোম্পানিগুলো। ইয়োনহাপ এজেন্সি