চলতি বছরের প্রথমার্ধে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জীবাশ্ম জ্বালানি উৎপাদন হ্রাস রেকর্ড স্পর্শ করেছে। নবায়নযোগ্য শক্তি উৎস সৃষ্ট শূন্যতা পূরণে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এম্বার ক্লাইমেটের বরাতে এমনটাই দাবি করা হয়েছে ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে।
বিদ্যুতের উচ্চ দামের কারণে ৪ দশমিক ৬ শতাংশ ব্লক জুড়ে বিদ্যুতের ব্যবহার কমায় কয়লা ও গ্যাস উৎপাদন কমেছে। রাশিয়া ইউক্রেনে আক্রমণ করার পর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বেড়েছিল। এম্বার বিশ্লেষক ম্যাট ইওয়েন বলেন, ‘‌জীবাশ্ম জ্বালানি কমে যাওয়া সময়ের লক্ষণ।’ এম্বার প্রতিবেদনে জানিয়েছে, কয়লা উৎপাদন কমেছে ২৩ শতাংশ, যা মে মাসে প্রথমবারের মতো ইইউর মোট বিদ্যুৎ উৎপাদনের ১০ শতাংশেরও কম।