‘ভারতের সাধারণ নির্বাচন ২০২৪ ভোটের ধরন এবং কূটনৈতিক পথ’ শীর্ষক একটি সেমিনার গতকাল নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) অনুষ্ঠিত হয়। এনএসইউর সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্স (এসআইপিজি) এটি আয়োজন করে। সেমিনারে প্রধান আলোচক ছিলেন ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সঞ্জয় কে ভরদ্বাজ এবং ভারতের সেন্টার ফর দ্য স্টাডি অব ডেভেলপিং সোসাইটিজের (সিএসডিএস) লোকনীতি বিভাগের সহপরিচালক অধ্যাপক সঞ্জয় কুমার। এ সেমিনারে বাংলাদেশী আলোচক ছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব ও নর্থ সাউথ ইউনিভার্সিটির এসআইপিজি অধ্যাপক শহিদুল হক এবং বাংলাদেশের সাবেক নির্বাচন কমিশনার ড. এম সাখাওয়াত হুসেন।