চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। গতকাল সিএসইর চেয়ারম্যান একেএম হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন সিএসইর পরিচালক ড. মাহমুদ হাসান, নাজনীন সুলতানা, মেজর (অব.) এমদাদুল ইসলাম, মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী ও শাহজাদা মাহমুদ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইফুর রহমান মজুমদার এবং কোম্পানি সেক্রেটারি রাজীব সাহা। এজিএমে শেয়ারহোল্ডাররা সমাপ্ত ২০২৪-২০২৫ হিসাব বছরের জন্য ৩ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের অনুমোদন দেন। —বিজ্ঞপ্তি
চিটাগং স্টক এক্সচেঞ্জের এজিএম অনুষ্ঠিত
চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।










