বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির (বিবিটিএ) উদ্যোগে সম্প্রতি পলিসি ডায়ালগ টু ইমপ্রুভ সুপারভাইজরি টুলস অ্যান্ড টেকনিকস শীর্ষক একটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। একাডেমির এ কে এন আহমেদ অডিটোরিয়ামে এটি অনুষ্ঠিত হয়। বিবিটিএর নির্বাহী পরিচালক মো. জুলকার নায়েনের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগে কর্মরত পরিচালক মো. সরোয়ার হোসেন। প্যানেল আলোচক ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আলী আকবর ফরাজী ও মো. আশরাফুল আলম এবং ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী।