২০২৪ সালে এয়ারবাস এ৩৫০ উড়োজাহাজের সরবরাহ পাবে এমিরেটস। ওই বছরের আগস্টে ক্রয়াদেশের সরবরাহ শুরু হবে। প্রাথমিকভাবে ঘোষণা করা সময়সূচির এক বছরেরও বেশি সময় পর এ সরবরাহ শুরু হবে। ২০১৯ সালের শেষ দিকে ক্রয়াদেশ দেয়ার সময় ২০২৩ সালের মে মাসে ৫০টি উড়োজাহাজের সরবরাহ শুরু হওয়ার কথা ছিল। দুবাইভিত্তিক এয়ারলাইনসটির প্রধান পরিচালন কর্মকর্তা আদেল আল রেধা এ তথ্য জানিয়েছেন। রয়টার্স
২০২৪ সালে প্রথম এয়ারবাস এ৩৫০ পাবে এমিরেটস
২০২৪ সালে এয়ারবাস এ৩৫০ উড়োজাহাজের সরবরাহ পাবে এমিরেটস। ওই বছরের আগস্টে ক্রয়াদেশের সরবরাহ শুরু হবে। প্রাথমিকভাবে ঘোষণা করা সময়সূচির এক বছরেরও বেশি সময় পর এ সরবরাহ শুরু হবে।










