পুঁজিবাজারে তালিকাভুক্ত রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত ৫ শতাংশ স্টক লভ্যাংশ বিতরণে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে চলতি বছরের ২৪ নভেম্বর। গতকাল ডিএসইর মাধ্যমে এ তথ্য জানিয়েছে বীমা খাতের কোম্পানিটি।
আলোচ্য হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ লভ্যাংশের বাইরে ১০ শতাংশ নগদের সুপারিশ করেছিল কোম্পানিটির পর্ষদ। এরই মধ্যে ১০ শতাংশ নগদ লভ্যাংশ বিতরণ সম্পন্ন করেছে কোম্পানিটি। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় চলতি বছরের ২৭ জুন ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত এজিএমে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়া হয়েছে।










