প্রাইম ব্যাংক পিএলসি আনুষ্ঠানিকভাবে টেকসই উন্নয়ন ও ক্লাইমেট অ্যাকশন প্রতিবেদন প্রকাশ করেছে। এ উপলক্ষে গতকাল রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের পরিচালক চৌধুরী লিয়াকত আলী প্রতিবেদনের মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের সিইও হাসান ও. রশীদ, এএমডি ফয়সাল রহমান এবং ডিএমডি ও সিআরও জিয়াউর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, আন্তর্জাতিক সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সিএসআর অংশীদাররা। —বিজ্ঞপ্তি
প্রাইম ব্যাংকের টেকসই উন্নয়ন ও ক্লাইমেট অ্যাকশন প্রতিবেদন প্রকাশ
প্রাইম ব্যাংক পিএলসি আনুষ্ঠানিকভাবে টেকসই উন্নয়ন ও ক্লাইমেট অ্যাকশন প্রতিবেদন প্রকাশ করেছে।










