ধরিত্রী দিবস-২০২৪ উদযাপন করেছে এনসিসি ব্যাংক। এ উপলক্ষে গতকাল ব্যাংকের প্রধান কার্যালয় এবং চট্টগ্রামের আগ্রাবাদে এনসিসি ব্যাংকের কর্মকর্তাদের শিশু সন্তানদের জন্য বয়সভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এনসিসি ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান এসএম আবু মহসীন চট্টগ্রামে এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) এম শামসুল আরেফিন ঢাকায় চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন।