হংকংয়ের রফতানিতে পতন অব্যাহত রয়েছে। দুর্বল বৈশ্বিক চাহিদা ও চীনের অর্থনৈতিক পুনরুদ্ধারে ধীরগতির কারণে চলতি বছরে ৯ দশমিক ১ শতাংশ রফতানি কমেছে। পাশাপাশি আমদানি কমেছে ৭ দশমিক ৯ শতাংশ, ফলে বাণিজ্য ঘাটতি ৩ হাজার কোটি হংকং ডলারে উন্নীত হয়েছে। এশিয়ায় রফতানি কমেছে ১১ দশমিক ৬ শতাংশ, বিশেষ করে চীনে রফতানি কমেছে ১৫ দশমিক ২ শতাংশ। জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নে রফতানি উল্লেখযোগ্য হারে কমেছে। তাইপে টাইমস