নতুন আঙ্গিকে আত্মপ্রকাশ করল ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ওয়েবসাইট। সর্বস্তরের গ্রাহকদের কথা মাথায় রেখে নতুন ওয়েবসাইটটিকে আরো ব্যবহারকারীবান্ধব ও গতিশীল ইন্টারফেসে উন্নীত করা হয়েছে। গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে ওয়েবসাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ন্যাশনাল ব্যাংকের এমডি ও সিইও মো. তৌহিদুল আলম খান। এ সময় আরো উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকরাসহ তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান, মার্কেটিং বিভাগের প্রধান ও জনসংযোগ বিভাগের প্রধান। এছাড়া ওয়েবসাইট ডেভেলপমেন্ট পার্টনার ডাটাক্রাফট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও প্রশান্ত কুমার রায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ওয়েবসাইটের ঠিকানা www.nblbd.com ।