স্টারবাকস কোরিয়া সম্প্রতি দেশটির সিউলের ডংনিমুন স্টেশনের কাছে ষষ্ঠ কমিউনিটি স্টোর চালু করেছে। কমিউনিটি স্টোরগুলোর মাধ্যমে কোরিয়ার স্বাধীনতা যুদ্ধের কর্মীদের বংশধরদের সাহায্য করা হবে। খবর দ্য কোরিয়া হেরাল্ড।
স্টারবাকস কোরিয়া ২০১৪ সাল থেকে প্রতিষ্ঠানটির বিভিন্ন কমিউনিটি স্টোরে বিক্রি করা প্রতিটি পণ্যের দাম থেকে ৩০০ ওন সংগ্রহ করে এবং স্থানীয় সম্প্রদায়কে আর্থিক সহায়তা প্রদান করার জন্য তহবিল সংগ্রহ করছে। ষষ্ঠ কমিউনিটি স্টোরটি ডংনিমুন স্টেশন এবং ইনডিপেনডেন্স গেটের কাছে প্রতিষ্ঠিত হয়েছে।
স্টারবাকস কোরিয়া জানায়, প্রতিষ্ঠানটি প্রথম তিন বছরে স্বাধীনতা সংগ্রামীদের বংশধরদের বৃত্তিতে মোট ৩০ কোটি ওন দেবে। শাখা থেকে সংগ্রহ করা তহবিল পরবর্তী সময়ে বংশধরদের সহায়তার জন্য ব্যবহার করা অব্যাহত থাকবে। বংশধরদের ভেটেরান্স মন্ত্রণালয়ের মাধ্যমে যাচাই করা হবে।
২০১৫ সাল থেকে কোম্পানিটি ৩৮৩ জন স্বাধীনতা সংগ্রামীর বংশধরদের ৭৬ কোটি ৬০০ ওন প্রদান করেছে। স্টারবাকস কোরিয়ার সিইও সন জুং-হিউন বলেন, ‘স্টারবাকস কোরিয়া ২০১৫ সাল থেকে দেশের স্বাধীনতা কর্মীদের বংশধরদের বৃত্তি প্রদান করে আসছে। যারা দেশের জন্য নিজেদের উৎসর্গ করেছেন তাদের স্মরণে ষষ্ঠ কমিউনিটি স্টোরের সর্বশেষ প্রবর্তন এটি।










