টেকসই ও সবুজ প্রযুক্তি সমর্থনের প্রচেষ্টার অংশ হিসেবে ইভি নির্মাতাদের আকৃষ্ট করার চেষ্টা করছে ইন্দোনেশিয়া। প্রতিযোগিতামূলক প্রণোদনার মাধ্যমে দ্রুতবর্ধনশীল বিদ্যুচ্চালিত গাড়ির বাজারের জন্য নিজেদের আকর্ষণীয় গন্তব্য হিসেবে স্থাপনের লক্ষ্য তৈরি করেছে দেশটি। খবর রয়টার্স।

কার্বন নিঃসরণ কমানো, জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও সবুজ প্রযুক্তি খাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির আকাঙ্ক্ষা থেকে ইভি খাতে বিনিয়োগ বাড়াতে সরকার মনোনিবেশ করেছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতি ইন্দোনেশিয়া বৈশ্বিক ইভি নির্মাতাদের দেশে বিনিয়োগের জন্য আকৃষ্ট করার চেষ্টা করছে। ইন্দোনেশিয়ার সমৃদ্ধ নিকেল মজুদ বিশ্বের বৃহত্তম, যা ইভি ব্যাটারিতে প্রক্রিয়াজাতের জন্য গুরুত্বপূর্ণ। ইন্দোনেশিয়া ইভি ব্যাটারির বৈশ্বিক চাহিদাকে পুঁজি করে সরবরাহ চেইনে নিজেদের গুরুত্বপূর্ণ সরবরাহকারী তৈরি করতে চায়।