পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পর্ষদ কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০ কোটি টাকায় উন্নিত করতে চায়। একই সঙ্গে পরিশোধিত মূলধন বাড়াতে সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য ১০০ শতাংশ স্টক লভ্যাংশের সুপারিশ করেছে কোম্পিনিটি। কোম্পানিটির এজিএমে এ সিদ্ধান্তের বিষয়ে শেয়ারহোল্ডার অনুমোদন নেয়া হবে। আলোচ্য হিসাব বছরে বড় এ স্টক লভ্যাংশ বিতরণের কারণ হিসেবে কোম্পানিটি জানিয়েছে, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুসারে তারা পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এ স্টক লভ্যাংশ কোম্পানিটির সংরক্ষিত মুনাফা থেকে ঘোষণা করা হয়েছে, যা বিতরণের পরও কোম্পানিটির এ মুনাফা ইতিবাচক থাকবে।
পরিশোধিত মূলধন বাড়াবে সোনালী আঁশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পর্ষদ কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০ কোটি টাকায় উন্নিত করতে চায়।










