ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোর্শেদা চৌধুরী মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরীর উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ড. এম নুরুল ইসলাম, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।