মে মাসে যুক্তরাষ্ট্রের এয়ারলাইনসগুলোয় বুকিং আগের মাসের তুলনায় ২ দশমিক ৩ শতাংশ কমেছে। টানা দ্বিতীয় মাসের মতো বুকিং সংখ্যায় পতন হলো। যদিও ভাড়া মহামারীর আগে ২০১৯ সালের স্তরকে ছাড়িয়ে গিয়েছে। গত মাসে ভোক্তারা অভ্যন্তরীণ টিকিটের জন্য ৮৩০ কোটি ডলার ব্যয় করেছে। এটি এপ্রিলের চেয়ে ৬ দশমিক ২ শতাংশ বেশি। উচ্চ ভাড়া এ খাতে বুকিংয়ের সংখ্যা কমিয়ে দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সিএনবিসি