গ্রিসের সঙ্গে কৌশলগত সহায়তা চুক্তি করেছে চীন। এর আওতায় শিপিং কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়মূলক নেটওয়ার্ক প্রতিষ্ঠিত হবে। শুক্রবার এক অনুষ্ঠানে চুক্তি সই করে চীনের দ্য লুজিয়াজুই সিটি কাউন্সিল ইন সাংহাই ও গ্রিসের ফাইন্যান্সিয়াল এক্সিকিউটিভস অব হেলেনিক শিপিং। খবর সিনহুয়া।

গ্রিসের ম্যারিটাম অ্যাফেয়ার্স অ্যান্ড ইনস্যুলার পলিসিবিষয়ক উপমন্ত্রী কস্তাস ক্যাটসাফাদোস বলেন, ‘‌এ চুক্তির ফলে দুই সমুদ্র বাণিজ্য কেন্দ্রের মধ্যে দীর্ঘমেয়াদি সম্পর্ক স্বীকৃতি পেল।’

সাংহাই নগর পরিষদের মুখপাত্র হুয়াং হংইউয়ান জানান, এ চুক্তির ফলে উভয় পক্ষ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) সুবিধা ঘরে তুলতে পারবে। 

অর্থ, বাণিজ্য ও অন্যান্য ক্ষেত্রে দুই দেশের মধ্যেকার সম্পর্ক সুদৃঢ় করতে পারবে।