নো-ফ্রস্ট ইনভার্টার প্রযুক্তির নতুন চারটি রেফ্রিজারেটর বাজারজাত শুরু করেছে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্স পণ্যসামগ্রী উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান মিনিস্টার-মাইওয়ান গ্রুপ। সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এম-৪৩৫, এম-৫০৯, এম-৫৪১ ও এম-৬৪৬ মডেলের রেফ্রিজারেটরগুলোর মোড়ক উন্মোচন করা হয়।
এর মধ্যে ডাবলডোর বিশিষ্ট এম-৪৩৫ মডেলটিতে ৭৫ শতাংশ রেফ্রিজারেটর ও ২৫ শতাংশ ফ্রিজার পার্ট। এতে আরো রয়েছে ই/এ+ গ্রেড এনার্জি সেভার ও মেকানিক্যাল থার্মোস্ট্যাট ফাংশন।
ফ্রেঞ্চডোর বিশিষ্ট এম-৫০৯ মডেলে ৬৫ শতাংশ রেফ্রিজারেটর ও ৩৫ শতাংশ ফ্রিজার স্পেস রাখা হয়েছে। এতে আরো রয়েছে ই/এ+ বিশ্বমানের এনার্জি সেভার, ডিজিটাল ডিসপ্লে কন্ট্রোল প্যানেল, কেয়ার+ স্বয়ংক্রিয় তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা, ইকো মোড ও চাইল্ডলক সিস্টেম।
এম-৫৪১ মডেলের ৫১৫ লিটার ধারণ ক্ষমতার সিলভার-ব্ল্যাক কালারের ডাবলডোর রেফ্রিজারেটরটিতে রয়েছে বিল্ট-ইন ওয়াটার ডিসপেনসার। এতে আরো রয়েছে ৭৫ শতাংশ রেফ্রিজারেটর ও ২৫ শতাংশ ফ্রিজার পার্ট। মডেলটিতে ব্যবহৃত হয়েছে ই/এ+ এনার্জি সেভার ও মেকানিক্যাল থার্মোস্ট্যাট ফাংশন।
এম-৬৪৬ মডেলের ৬২২ লিটার ধারণ ক্ষমতার ব্ল্যাক কালারের সাইড–বাই–সাইড মডেলটিতে রয়েছে ৬৫ শতাংশ রেফ্রিজারেটর ও ৩৫ শতাংশ ফ্রিজার পার্ট। এতে আরো রয়েছে ই/এ+ এনার্জি সেভার, ডিজিটাল ডিসপ্লে কন্ট্রোল প্যানেল, চাইল্ডলক সিস্টেম ও আধুনিক ফাস্ট ফ্রিজি ফাংশন। —বিজ্ঞপ্তি










