উত্তরা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে বাংলা বিভাগে সোমবার (১৩ নভেম্বর) উদ্বোধন হবে দক্ষিণ এশিয়ার প্রথম হেলথ হিউম্যানিটিজ ল্যাব। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. আহমেদুল কবীর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন স্বাস্থ্য অধিদফতরের নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম প্রফেসর ডা. রোবেদ আমিন, এএমজেড হসপিটালের সিনিয়র কনসালটেন্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ সায়েম।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইয়াসমিন আরা লেখা। উদ্বোধনী আয়োজনে হেলথ হিউম্যানিটিজ ও মেডিক্যাল হিউম্যানিটিজ বিষয়ে কি-নোট স্পিকার হিসেবে থাকবেন বাংলা বিভাগের শিক্ষক এবং মেডিক্যাল হিউম্যানিটিজ ও ট্রমা স্টাডিজ গবেষক ফারাহ বিনতে বশির দোলন। এতে সভাপতিত্ব করবেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সামজীর আহমেদ।- বিজ্ঞপ্তি










