জাপানে জুলাইয়ে ভোক্তাপণ্যের দাম ৩ দশমিক ১ শতাংশ বেড়েছে, যা দেশটির কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেয়া লক্ষ্যমাত্রা ২ শতাংশের তুলনায় অনেকটা বেশি। খাদ্য ও পরিষেবা মূল্য বেড়ে যাওয়ায় দেশটির মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী প্রবণতা এখনো চলমান। দেশটির সরকারি সূত্রে পাওয়া তথ্যে সম্প্রতি এমন চিত্র উঠে এসেছে। দেশজুড়ে প্রকৃত ভোক্তা মূল্যসূচক টানা ২৩তম মাসে বেড়েছে। দেশটির মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রা ১৬ মাসের মতো ২ শতাংশের ওপরে আছে। জাপানের অভ্যন্তরীণবিষয়ক ও যোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, জুনে মূল্যস্ফীতি ছিল ৩ দশমিক ৩ শতাংশ, যা বর্তমানে কিছুটা কমেছে। জাপান টুডে
জাপানে ভোক্তাপণ্যের দাম ৩.১ শতাংশ বেড়েছে
জাপানে জুলাইয়ে ভোক্তাপণ্যের দাম ৩ দশমিক ১ শতাংশ বেড়েছে, যা দেশটির কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেয়া লক্ষ্যমাত্রা ২ শতাংশের তুলনায় অনেকটা বেশি।










