পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেডের সার্ভিলেন্স রেটিং ‘ডাবল এ থ্রি’। ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, চলতি বছরের ৩ নভেম্বর পর্যন্ত ব্যাংকঋণের অবস্থান ও রেটিং প্রকাশের দিন পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। ডিএসইর মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে পেনিনসুলা চিটাগংয়ের পরিচালনা পর্ষদ। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে এ বছরের ১৯ ডিসেম্বর বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমের এজিএম আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ১৪ নভেম্বর।