খুদে বিজ্ঞানীদের অংশগ্রহণে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত মেলার আয়োজক ছিল মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল। মেলার উদ্বোধন করেন মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের নির্বাহী অধ্যক্ষ রিফাত নবী আলম। এ সময় সম্মানিত অতিথি ছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব.), অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম এবং মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল দিয়াবাড়ি ক্যাম্পাসের প্রধান শিক্ষক খাদিজা আক্তার।