চলতি বছরের প্রথম চার মাসে নিম্নমুখী হয়েছে চীনের রাজস্ব আয়। এ সময়ে দেশটির রাজস্ব আয় গত বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৮ শতাংশ কমেছে। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, জানুয়ারি-এপ্রিল সময়ে ৭ লাখ ৪৩ হাজার কোটি ইউয়ান (১ লাখ ১০ হাজার কোটি ডলার) রাজস্ব আয় হয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় সরকার ৩ লাখ ৪৬ হাজার কোটি ইউয়ান এবং স্থানীয় সরকারগুলো ৩ লাখ ৯৭ হাজার কোটি ইউয়ান রাজস্ব সংগ্রহ করেছে। —আনাদোলু এজেন্সি