ব্রাজিলের প্যারানা রাজ্যের কারখানাটি পুনরায় চালুর পরিকল্পনা করছে অডি। এ লক্ষ্যে ফক্সওয়াগন গ্রুপের সাবসিডিয়ারি সংস্থাটি কারখানাটিতে ১০ কোটি ব্রাজিলিয়ান রিয়াল (১ কোটি ৯২ লাখ ডলার) বিনিয়োগের ঘোষণা দিয়েছে। প্রাথমিকভাবে কারখানাটির সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা থাকবে বার্ষিক চার হাজার ইউনিট গাড়ির। সাও জোসে ডস পিনহাউজ শহরের কারখানাটিতে অডি কিউথ্রি ও কিউথ্রি স্পোর্টসব্যাক মডেল সংযোজন করবে। এর আগে ২০২০ সালে কারখানাটিতে গাড়ি উৎপাদন স্থগিত করেছিল সংস্থাটি। —রয়টার্স
ব্রাজিলে উৎপাদনে ফিরতে ২ কোটি ডলার বিনিয়োগ অডির
ব্রাজিলের প্যারানা রাজ্যের কারখানাটি পুনরায় চালুর পরিকল্পনা করছে অডি। এ লক্ষ্যে ফক্সওয়াগন গ্রুপের সাবসিডিয়ারি সংস্থাটি কারখানাটিতে ১০ কোটি ব্রাজিলিয়ান রিয়াল (১ কোটি ৯২ লাখ ডলার) বিনিয়োগের ঘোষণা দিয়েছে।










