ভারত ও তাইওয়ানের পর্যটকদের জন্য ‌ভিসা মুক্ত প্রবেশাধিকার চালু করেছে থাইল্যান্ড। চলতি বছরের ১০ নভেম্বর থেকে আগামী বছরের ১০ মে পর্যন্ত ভিসা ছাড়াই থাইল্যান্ডে প্রবেশ করতে পারবেন দেশ দুটির নাগরিকরা। এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন। চলতি বছর এরই মধ্যে দুই কোটির বেশি বিদেশী পর্যটককে স্বাগত জানিয়েছে থাইল্যান্ড। বছর শেষে এ সংখ্যা দাঁড়াতে পারে ২ কোটি ৮০ লাখে। গালফ নিউজ