এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিজানুর রহমান এবং তিতাস গ্যাসের কোম্পানি সচিব মো. লুৎফুল হায়দার মাসুম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়, এ অংশীদারত্বের আওতায় তিতাস গ্যাসের গ্রাহকরা মেঘনা ব্যাংকের সব শাখায় সহজেই গ্যাস বিল পরিশোধ করতে পারবেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোমতাজুল করিম এন আহমেদ ও রিটেইল ব্যাংকিং প্রধান সামিউল কবির। তিতাস গ্যাসের পক্ষে ছিলেন ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজ, মহাব্যবস্থাপক (হিসাব) মো. মহিউদ্দীন মোল্লা ও মহাব্যবস্থাপক (আইসিটি) মো. সিদ্দিকুর রহমান।