প্রাইম ইউনিভার্সিটি ও ভারতের পশ্চিমবঙ্গের টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির মধ্যে একাডেমিক, গবেষণা, সাংস্কৃতিক বিনিময় ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির রেক্টর ও সাবেক উপাচার্য প্রফেসর ড. গৌতম সেনগুপ্ত এবং প্রাইম ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো. হুমায়ুন কবির নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। এ সময় প্রাইম ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান, বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি জেনারেল বীর মুক্তিযোদ্ধা মো. আরশাফ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।