প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাই করার পরিকল্পনা করছে বিশ্বের অন্যতম শিপিং কোম্পানি মার্স্ক। কনটেইনার বাণিজ্য ও লজিস্টিক পরিষেবাগুলোর জন্য প্রতিবন্ধকতা বাড়ায় তারা এ ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে। খবর দ্য ইকোনমিক টাইমস। প্রতিষ্ঠানটি জানায়, এ পদক্ষেপের ফলে ২০২৪ সালে প্রতিষ্ঠানটির ৬০ কোটি ডলার সঞ্চয়
হবে। কোপেনহেগেনভিত্তিক মার্স্ক প্রান্তিক প্রতিবেদন উপস্থাপন করার সময় এ ঘোষণা দেয়। প্রতিবেদনে দেখানো হয়, প্রতিষ্ঠানটির কর-পূর্ব মুনাফা ছিল ৬৯ কোটি ১০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের চেয়ে ৯১০ কোটি ডলার কম।
প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, প্রতিকূল বাজার পরিস্থিতির কারণে ২০২২ সালের অস্বাভাবিক উচ্চ সুদহারের তুলনায় ভাড়ার মূল্য উল্লেখযোগ্যভাবে কম ছিল।
মার্স্কের প্রধান নির্বাহী কর্মকর্তা ভিনসেন্ট ক্লার্ক বলেন, ‘আমরা নিম্নচাহিদা ও মূল্যস্ফীতির চাপের মুখে পড়েছি। আসন্ন প্রতিবন্ধকতাগুলো মোকাবেলা করা ও আর্থিক ক্ষমতা সচল রাখার জন্য খরচ কমিয়েছি। আমরা আশা করছি, আগামীতে বিশ্বব্যাপী বার্ষিক কনটেইনার পরিবহন বাড়বে।’
২০২২ সালের একই সময়ে ২ হাজার ২৮০ ডলারের তুলনায় ২০২৩ সালে প্রতিষ্ঠানটি তৃতীয় প্রান্তিকে আয় ছিল ১ হাজার ২১০ কোটি ডলার।










