হাইব্রিড গাড়ি উৎপাদনে বিনিয়োগ প্রণোদনার উদ্যোগ নিয়েছে থাইল্যান্ডের বোর্ড অব ইনভেস্টমেন্ট (বিওআই)। ২০২৮-৩২ সালের মধ্যে এ খাতে আবগারি করহার কমিয়ে আনা হবে বলে জানানো হয়েছে সাম্প্রতিক ঘোষণায়। কয়েক দশক ধরে বিশ্বের নামি কোম্পানিগুলোর কাছে উৎপাদন ও রফতানির আঞ্চলিক গন্তব্য হিসেবে পরিচিত এশিয়ার দেশটি। সম্প্রতি বিওয়াইডি ও গ্রেট ওয়াল মোটরের মতো বড় চীনা কোম্পানি থাইল্যান্ডে ইভি খাতে বিনিয়োগ করেছে। খবর ব্যাংকক পোস্ট