ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) আয়োজিত ই-কমার্স মুভার্স অ্যাওয়ার্ড (ইসিএমএ) ২০২৩-এ ইনোভেটর অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছে মোবাইল ফিনান্সিয়াল সেবাদাতা প্রতিষ্ঠান উপায়। স্মার্ট টোল পেমেন্ট ফিচার সুবিধার জন্য ডেভেলপিং ই-কমার্স ক্যাটাগরিতে প্রতিষ্ঠানটিকে এই স্বীকৃতি দেয়া হয়। সম্প্রতি রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানেতথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক উপায়ের চিফ কমার্শিয়াল অফিসার জিয়াউর রহমানের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। - বিজ্ঞপ্তি
বর্ষসেরা ইনোভেটর স্বীকৃতি পেল উপায়ের স্মার্ট টোল পেমেন্ট ফিচার
ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) আয়োজিত ই-কমার্স মুভার্স অ্যাওয়ার্ড (ইসিএমএ) ২০২৩-এ ইনোভেটর অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছে মোবাইল ফিনান্সিয়াল সেবাদাতা প্রতিষ্ঠান উপায়।










