বাংলাদেশের বেসরকারি ব্যাংক খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিএবি কার্যালয়ে সংগঠনটির চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে সাধারণ সভায় উপস্থিত ছিলেন সিটি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আজিজ আল কায়সার, ঢাকা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আবদুল হাই সরকার, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান সাদিয়া রায়েন আহমেদ, প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ড. এইচবিএম ইকবাল, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমদ, ইউনিয়ন ব্যাংক পিএলসির ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) মোল্লা ফজলে আকবর, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী, বিএবির রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক একেএম নুরুল ফজল বুলবুলসহ সদস্য ব্যাংকগুলোর প্রতিনিধি। এছাড়া সভায় বিএবির নির্বাহী কমিটির প্রতিবেদন-২০২২ ও আর্থিক বিবরণীসহ অন্য বিষয়াদি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। —বিজ্ঞপ্তি