জাপানের শিল্পোৎপাদন জুলাইয়ে কমেছে। এর মধ্য দিয়ে নির্মাতাদের জন্য বছরের দ্বিতীয়ার্ধে প্রতিবন্ধকতার মুখে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের (এমইটিআই) তথ্যানুযায়ী, গত মাসের তুলনায় জুলাইয়ে শিল্পোৎপাদন ২ শতাংশ কমেছে, যা পূর্বাভাসের চেয়ে খারাপ। পূর্বাভাসে ১ দশমিক ৪ শতাংশ কমার পূর্বাভাস করা হয়েছিল। দেশটিতে জুনে শিল্পোৎপাদন বেড়েছে ২ দশমিক ৪ শতাংশ। খবর রয়টার্স। 

উৎপাদনের যন্ত্রপাতি ও ইলেকট্রনিক ডিভাইসের মতো শিল্পগুলোয় উৎপাদন পতনের কারণেই কমেছে। এমইটিআই শিল্পোৎপাদন পরিস্থিতিকে মাঝারি থেকে নামিয়ে স্বল্প হিসেবে চিহ্নিত করেছে। সেমিকন্ডাক্টর উৎপাদনের সরঞ্জামগুলোর ফল ১৬ দশমিক ৪ শতাংশ কমেছে। বিশেষত সেমিকন্ডাক্টর মেমরির চাহিদা রয়েছে উদ্বেগজনক পরিস্থিতিতে। গাড়ি নির্মাতাদের জন্য সরবরাহ চেইনে সীমাবদ্ধতা থাকার কারণে গাড়ির উৎপাদন দশমিক ৬ শতাংশ বেড়েছে।

তবে খুচরা বিক্রয় জুলাইয়ে গত বছরের তুলনায় ৬ দশমিক ৮ শতাংশ বেড়েছে, যা ২০২২ সালের মার্চের পর ১৭তম মাসে টানা বৃদ্ধি পেয়েছে। রয়টার্সের সাম্প্রতিক জরিপ অনুযায়ী, এপ্রিল থেকে জুনের মধ্যে ৬ শতাংশ প্রবৃদ্ধির পর জুলাই থেকে সেপ্টেম্বরে জাপানের অর্থনীতি ১ দশমিক ২ শতাংশ সংকুচিত হবে বলে মনে করা হচ্ছে। তাই আগামীতে সামগ্রিক অর্থনৈতিক পরিবেশ জাপানের নির্মাতাদের জন্য প্রতিবন্ধকতাপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা।