সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের একটি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় এনএসইউ ট্রাস্টি বোর্ডের সদস্য এমএ কাশেম ও মোহাম্মদ শাহজাহান উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে রেজিস্ট্রার ড. আহমেদ তাজমীন উদ্বোধনী বক্তব্য দেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন এনএসইউর কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুর রব খান, মানবিক ও সামাজিক বিজ্ঞান বিভাগের ডিন অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেস বিভাগের ডিন অধ্যাপক সাজ্জাদ হোসেন, ব্যবসা ও অর্থনীতি বিভাগের ডিন অধ্যাপক একেএম ওয়ারেসুল করিম এবং স্বাস্থ্য ও জীবন বিজ্ঞান বিভাগের ডিন অধ্যাপক দীপক কুমার মিত্র।