দুই যুগ পূর্তি উপলক্ষে আকিজ সিমেন্ট নতুন ক্যাম্পেইন ‘সিমেন্টে লোহার শক্তি’ উদ্বোধন করেছে। বুধবার (৩ ডিসেম্বর) রাতে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ সাফল্য উদযাপন ও ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে আকিজ রিসোর্সের চেয়ারম্যান ফারিয়া হোসাইন ও ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন যৌথভাবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন। ফারিয়া হোসাইন বলেন, দুই যুগের পথচলা প্রতিষ্ঠানটির জন্য গর্বের। তিনি জানান, গ্রাহকের বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠান সবসময় মান বজায় রাখার চেষ্টা করেছে। নতুন এ ক্যাম্পেইনের মাধ্যমে পণ্যের শক্তি, স্থায়িত্ব ও প্রযুক্তিগত উন্নয়নকে নতুনভাবে তুলে ধরা হবে। দেশের অবকাঠামো উন্নয়নে আকিজ সিমেন্ট ভবিষ্যতেও ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন।
ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন বলেন, দুই যুগের সাফল্যময় পথচলায় ভোক্তা, পরিবেশক, প্রকৌশলী এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রতিষ্ঠানকে শক্ত ভিত্তি দিয়েছে। তিনি মনে করেন, তাদের আস্থা ও নিষ্ঠার কারণেই আকিজ সিমেন্ট আজ দেশে নির্মাণ শিল্পের নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তার মতে, নতুন ক্যাম্পেইন এ অবস্থানকে আরো শক্ত করবে।
অনুষ্ঠানে আকিজ সিমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান বক্তব্য দেন। আরো বক্তব্য রাখেন আকিজ রিসোর্সের প্রধান ব্যবসা উন্নয়ন কর্মকর্তা তৌফিক হাসান, প্রধান মানবসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আফসার উদ্দিন, ডেপুটি সিওও সোহানুর রহমান সোহান এবং বিল্ডিং ম্যাটেরিয়ালসের প্রধান অর্থ কর্মকর্তা মোস্তাক আহমেদ।
অনুষ্ঠানে আকিজ সিমেন্টের পরিবেশক, প্রকৌশলী, আকিজ রিসোর্সের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা এবং অতিথিরা উপস্থিত ছিলেন।
—বিজ্ঞপ্তি










