বাংলাদেশ সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান প্রয়াসকে ৫০ লাখ টাকা অনুদান দিয়েছে পূবালী ব্যাংক। সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এবং ‘প্রয়াস’-এর প্রধান পৃষ্ঠপোষক জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ এসপিবি (বার) ওএসপি এনডিইউ পিএসসি পিএইচডির কাছে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী আনুষ্ঠানিকভাবে অনুদানের চেকটি হস্তান্তর করেন। এ সময় পূবালী ব্যাংকের জেনারেল ব্যাংকিং ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মো. ফয়জুল হক শরীফ উপস্থিত ছিলেন।