এনআরবিসি ব্যাংক পিএলসির ‘বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি হোটেলে গতকাল হাইব্রিড পদ্ধতিতে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন এনআরবিসি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. নুরুল হক। দিনব্যাপী এ সম্মেলনে বিশেষজ্ঞদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়, সুশাসন, জবাবদিহিতা, ঝুঁকি ব্যবস্থাপনা ও প্রশমন কৌশল এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী রিস্ক ফ্রেমওয়ার্ক উন্নয়নের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এ সময় এনআরবিসি ব্যাংকের এমডি ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান এবং বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আব্দুল হাই ও আহমেদ জোবায়ের মাহবুব উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে ছিলেন এনআরবিসি ব্যাংকের ডিএমডি মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান ও সিআরও সিরাজুল আমিন আহমেদ। এছাড়া ঝুঁকি সম্মেলনে ব্যাংকের বিভাগীয় প্রধান, অঞ্চল প্রধান, শাখা প্রধান, ম্যানেজার অপারেশন, ক্রেডিট ইনচার্জ ও উপশাখা ইনচার্জসহ প্রধান কার্যালয় এবং শাখা-উপশাখার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সশরীরে ও অনলাইন প্লাটফর্মের মাধ্যমে অংশগ্রহণ করেন। —বিজ্ঞপ্তি