বৈশ্বিক জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে। দেশটির সর্ববৃহৎ ও জনবহুল শহর দুবাইয়ের এক্সপো সিটিতে আগামী ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে কপ-২৮-এর শীর্ষ এ সম্মেলন। অতিথিদের বরণ করতে এরই মধ্যে সম্পূর্ণভাবে প্রস্তুত করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের বিমানবন্দরগুলো। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (জিসিএএ) মহাপরিচালক সাইফ আল সুওয়াইদি জানান, সম্মেলন আয়োজনের জন্য বিমান চলাচল কর্তৃপক্ষ ও কৌশলগত সব অংশীজনের সঙ্গে সমন্বয় করে একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন সংবাদমাধ্যম, অপারেশনস, লজিস্টিক ও এভিয়েশন স্টোরিটেলারের বিশেষজ্ঞরা। সাইফ আল সুওয়াইদি বলেন, ‘কর্তৃপক্ষ এবং দেশের এভিয়েশন খাত এ বৈশ্বিক ইভেন্টের গুরুত্বপূর্ণ অতিথিদের সামনে আরব আমিরাতের এভিয়েশন সেক্টরের অর্জনগুলো তুলে ধরার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে। ১০ বছরের বেশি সময় ধরে নির্গমন কমানোর জন্য আমরা বিভিন্ন আন্তর্জাতিক উদ্যোগ নিয়েছি।’ দ্য অ্যারাবিয়ান বিজনেস
কপ-২৮ অতিথিদের বরণে প্রস্তুত আরব আমিরাত
বৈশ্বিক জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে।










