গ্রাহকদের ডিজিটাল পেমেন্ট সেবা দিতে অংশীদারত্ব ঘোষণা করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) ও ডিজিপে সার্ভিসেস লিমিটেড। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান এবং ডিজিপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রাশেদ মাহমুদ। আরো উপস্থিত ছিলেন এমটিবির উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও মো. খালিদ মাহমুদ খান, হেড অব ডিজিটাল ব্যাংকিং ডিভিশন খালিদ হোসেন, ডিজিপের পরিচালক সৈয়দ জাভেদ ইকবাল প্রমুখ।