বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের ১৫তম আসরে এলপি গ্যাস ক্যাটাগরিতে বেস্ট ব্র্যান্ডের স্বীকৃতি পেল বসুন্ধরা এলপি গ্যাস। টানা চতুর্থবারের মতো এ অ্যাওয়ার্ড জিতল দেশের সবচেয়ে জনপ্রিয় এ ব্র্যান্ড। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনের মাধ্যমে এ অ্যাওয়ার্ড দেয়া হয়। বসুন্ধরা এলপি গ্যাসের পক্ষ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন ক্যাপ্টেন শেখ এহসান রেজা (চিফ হিউম্যান রিসোর্স অফিসার, সেক্টর-এ, বসুন্ধরা গ্রুপ), এমএম জসীম উদ্দীন (সিওও, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং, সেক্টর-এ), মাহবুব আলম (চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, বসুন্ধরা এলপি গ্যাস লি.), সাদ তানভীর (সিওও, অপারেশনস, বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল পার্ক কেরানীগঞ্জ), এ কে শামসুদ্দীন আহমেদ চৌধুরী (সিওও, প্রজেক্টস অ্যান্ড অপারেশন, বসুন্ধরা এলপি গ্যাস লি.), জাকারিয়া জালাল (হেড অব স্ট্র্যাটেজি, প্ল্যানিং ও পাবলিক রিলেশনস, সেক্টর-এ, বসুন্ধরা গ্রুপ), মো. রেদোয়ানুর রহমান (হেড অব সেলস, বসুন্ধরা এলপি গ্যাস লি.), মাকসুদ আলম (ডিজিএম, ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স, সেক্টর-এ, বসুন্ধরা গ্রুপ) ও কাজী রোকন উদ্দীন, এজিএম (ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং-বসুন্ধরা এলপি গ্যাস, মিডিয়া অ্যান্ড পিআর-সেক্টর এ, বসুন্ধরা গ্রুপ)। —বিজ্ঞপ্তি