শান্ত-মারিয়াম ইউনিভার্সিটিতে সম্প্রতি হোংহো কনফুসিয়াস ক্লাসরুম উদ্বোধন করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ-চীন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চিত্রপ্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (দ্বিপক্ষীয়—পূর্ব ও পশ্চিম) ড. মো. নজরুল ইসলাম, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেযারম্যান অধ্যাপক মোস্তাফিজুল হক, চীনের হোংহো বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল চেয়ারম্যান প্রফেসর হোংবোসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।