দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ২২-২৪ আগস্ট অনুষ্ঠিত হয়েছে ১৫তম ব্রিকস সম্মেলন। সম্মেলনে নিজেদের দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ককে জোরদার করতে কাজ করছে চীন ও দক্ষিণ আফ্রিকা। দুই দেশ নিজেদের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ২৫তম বার্ষিকী উদযাপন করছে। এরই মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতায় উল্লেখযোগ্য অগ্রগতি এসেছে। চীন ও দক্ষিণ আফ্রিকার মধ্যে বাণিজ্য ২০২২ সালে ৫ হাজার ৬৭৪ ডলারে পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় ৫ শতাংশ বেশি। চলতি বছরের প্রথমার্ধেই দুই দেশের বাণিজ্য ১১ দশমিক ৭ শতাংশ বেড়েছে। সিজিটিএন