ঢাকা ব্যাংক আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে সম্প্রতি একটি অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ইমরানুল হক প্রধান অতিথি ছিলেন। উপব্যবস্থাপনা পরিচালক এএমএম মঈন উদ্দীন, মো. মোস্তাক আহমেদ, শেখ আব্দুল বাকির, আখলাকুর রাহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জরায়ু ক্যান্সার বিষয়ক সচেতনতার জন্য ব্যাংককের বিএমএইচ হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. উইপাডা বিনতভিহাক ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সেশন পরিচালনা করেন।
ঢাকা ব্যাংকের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
ঢাকা ব্যাংক আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে সম্প্রতি একটি অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ইমরানুল হক প্রধান অতিথি ছিলেন।










